নারী দিবসে মেহরিনের গান

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

index৮ মার্চ নারী দিবসকে সামনে রেখে সংগীতশিল্পী মেহরিন গেয়েছেন নতুন গান। আর এই সংগীতশিল্পী মেহরিনের জন্য গানটি করলেন আইয়ুব বাচ্চু। ‘আমি নারী, আমি পারি’ শিরোনামের গানটির কথা, সুর, সংগীতায়োজন সবই করেছেন আইয়ুব বাচ্চু নিজে।

২৫ ফেব্রুয়ারি আইয়ুব বাচ্চুর নিজস্ব স্টুডিও এ বি কিচেনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। মেহরীনের গাওয়া এই গানের এই গানের মিউজিক ভিডিওতে দুই শিল্পীকে একসঙ্গে দেখা যাচ্ছে।

‘আমি নারী, আমিই পারি’ শিরোনামের গানটি শোনা যাচ্ছে রেডিও, টিভি চ্যানেল, মেহরীনের ফেসবুক পেজ-ওয়েবসাইটে ও ইউটিউবে।

এ প্রসঙ্গে মেহরিন বলেন, ‘এ গানের কথা ও সুর খুব শক্তিশালী। আমাদের নিজস্ব দায়িত্ববোধ থেকে গানটি করেছি। নারীদের যে শক্তি ও ক্ষমতা তা পরিপূর্ণভাবেই প্রকাশ পেয়েছে এ গানের কথা ও সুরে।’

অন্যদিকে মেহরিন বলেন, ‘বাচ্চু ভাই আমার জন্য গান করেছেন যার কথা, সুর, সংগীত সবই তার। অন্যরকম এক অনুভূতি কাজ করছে আমার ভিতর। আশা করি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে। গানটি ভিডিও আকারে শিগগিরই প্রকাশিত হবে।’

তবে ৫ মার্চ ইউটিউবে গানটি প্রকাশ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G