মৌসুমী হামিদের ‘সাগরকন্যা’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
নানা ব্যস্ততা কারণে বেশ কিছুদিন ছোটপর্দাতে সময় দিতে পারেনি অভিনেত্রী মৌসুমী হামিদে। তবে অনেক দিন পর আবারো ‘সাগরকন্যা’ নামে নতুন একটি টেলিফিল্মের শুটিং শুরু করেছেন।
টেলিফিল্মটিতে মৌসুমীকে দেখা যাবে পিতৃহারা এক নারীর চরিত্রে। যার বাবা পেশায় জেলে ছিলেন। কিন্তু হঠাৎ পিতৃবিয়োগের সঙ্গে সঙ্গেই মৌসুমী ভিন্ন এক পরিবেশের সম্মুখীন হতে শুরু করেন।
টিপু সুলতানের পরিচালনায় ৫ ফেব্রুয়াররি থেকে কুয়াকাটায় শুরু হয়েছে ‘সাগরকন্যা’ নাটকের চিত্রধারণের কাজ।
চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত, যদিও একদিন আগেই নিজের অংশের শুটিং শেষ করে ঢাকায় ফিরবেন মৌসুমী।
এ টেলিফিল্মটিতে মৌসুমী হামিদের বিপরীতে রয়েছেন মোশাররফ করিম ও মারজুক রাসেল। নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
প্রতিক্ষণ/ এডি/রানা
























