শিহাব শাহীনের বিষয়ে মুখ খুললেন মম

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

image_876_128765‘আমি জানতাম না আপনাকে, আজ ৩ বছর পর জানলাম আপনাকে…আর সাথে এ ও জানলাম যে “আপনি এমন ই”…ভুল ছিলাম আমি, ভুল ছিল আপনার জন্য আমার ভালোবাসা, কারণ নিখাদ আবেগকে আপনি ভুল ব্যাখ্যা করেছেন।

ভালো থাকুন। আমি একা আছি আর একাই ভালো থাকব…’৮ মার্চ ফেসবুক এমনই একটি স্ট্যাটাসে দেন জাকিয়া বারি মম।

অবশ্য নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে জাকিয়া বারি মমর প্রেম দীর্ঘদিনের। ঘটনাটা মিডিয়ার কম বেশি সবাই জানেন।

তবে বরাবরই প্রেমের বিষয়টা মিডিয়ার কাছে গোপন করেছেন মম।এবার এই স্ট্যাটাসের মাধ্যমে শিহাব শাহীন বিষয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

একটি সূত্রে জানা যায় মম বর্তমানে ঢাকার উত্তরার নিজের সন্তানকে নিয়ে একা একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছেন।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G