চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম.

download (3)চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  রোববার রাতে আকবর শাহ মোড় এলাকা ও ফটিকছড়ি উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন অনিমেষ চৌধুরী (৪৫) ও কাজী মো. আলাউদ্দিন (৩২)।

আকবর শাহ থানার এসআই মো. আখতারুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে আকবর শাহ মোড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান পথচারী অনিমেষ।

দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি। অপর দুর্ঘটনায় রোববার রাত ১০টার দিকে ফটিকছড়ির উপজেলার পাইন্দং এলাকায় একটি গাড়ির ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী কাজী আলাউদ্দিন।

হাইওয়ে পুলিশের নাজিরহাট ফাঁড়ির পরিদর্শক মাহবুব আলম  জানান, রাতে মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ির বিবিরহাট থেকে খাগড়াছড়ির মনিকছড়ি গাড়িটানা এলাকায় যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি।

খবর পেয়ে পুলিশ এসে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G