স্বরূপে আসছে এস ডি রুবেল

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

51fc07452e81b-Untitled-5নায়ক গায়ক সমান ভাবে তাকে দেখা গেলেও অনেক দিন কোন ক্ষেত্রেই অবশ্য দেখা যায়নি সঙ্গীত শিল্পী এস ডি রুবেলকে। তবে এবার পহেলা বৈশাখে ক্যারিয়ারের ৩৭তম একক প্রকাশ করতে যাচ্ছেন এই কন্ঠশিল্পী।

নাসির আহমেদ, কবির বকুল, নূর এ আলম, কাজী বিভাসের কথায় এবং এসডি রুবেলর সুরে ‘শোনো মেয়ে’ নামে আসছে এই অ্যালবাম। এখানে ৮টি গান দিয়ে সাজানো হচ্ছে অ্যালবামটি।

এ সংগীতশিল্পী বলেন, ‘অনেক দিন পর নতুন অ্যালবাম প্রকাশ করছি। বিষয়টি ভাবতেই ভালো লাগছে।

তবে অডিও বাজারের বর্তমান অবস্থার কথা মনে হলে কষ্টও লাগে। এখনও নিজের পকেটের টাকা খরচ করেই অ্যালবাম করতে হয়!’

প্রতিক্ষণ/এডি/সাইমন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G