রংপুরে বন্দুকযুদ্ধে জামায়াত নেতা নিহত

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৩:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

cross-fireরংপুরের মিঠাপুকুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল হুদা লাবলু নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে তিনটার দিকে মিঠাপুকুর উপজেলার বলদী পুকুরে এ ঘটনা ঘটে।

তবে নিহতের পরিবারের দাবি, পুলিশ লাবলুকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার পর নাটক সাজিয়েছে।

জেলা গোয়েন্দা দফতরের সিনিয়র উপ পরিদর্শক শরীফুল্লাহ নয়নের দাবি, ‘‘রোববার রাত সাড়ে তিনটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় এক দল দুর্বৃত্ত গাছ কাটছিল। এ সময় টহল পুলিশ তাদের বাধা দিলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে।

পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিলে যায়। পরে পাশের একটি পুকুর থেকে নাজমুল হুদা লাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।’’

তিনি জানান,‘‘নিহত লাবলু উপজেলার লতিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নরুন্নবী শাহ’র পুত্র। এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিঠাপুকুর উপজেলা সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি। তার বিরুদ্ধে নাশকতার এধাধিক মামলা রয়েছে।’’

এ ব্যাপারে নিহত লাবলুর পিতা নুরুন্নবী শাহ বলেন, ‘‘রোববার রাতে পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে হত্যা করে এখন নাটক সাজিয়েছে।’’

তিনি এ ঘটনায় দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন রংপুর মহানগর জামায়াত,শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।

প্রতিক্ষণ /এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G