রাজধানীতে আটক ২১

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৯:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

arrচলমান হরতাল-অবরোধে নাশকতা ও পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) সকাল ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর দায়ে বিএনপি এবং জামায়াত-শিবিরের মোট ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এদের মধ্যে কেউ সরাসরি নাশকতায় জড়িত রয়েছে আবার কেউ ইন্দনদাতা বা পরিকল্পনাকারী বলে মনে করে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ১৩ এবং বিএনপির ৮ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G