লক্ষীপুরে শিবিরকর্মীর মৃত্যু

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৪:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

15848519375_10fb10d234_bলক্ষীপুর জেলার কমলনগরে পুলিশের গুলিতে আহত শিবিরকর্মী মো. আরিফের (২৬) মৃত্যু হয়েছে। নিহত আরিফ উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। বুধবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, গত ১ মার্চ রোববার গভীর রাতে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের এলাকায় জামায়াত-শিবির কর্মীরদের আটক করতে গেলে পুলিশের ওপর হামলা হয়। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে দু’জন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ আরিফ পুলিশ হেফাজতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G