বাড়ি কিনলে বউ ফ্রি !

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৬:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

linaএটা কিনলে ওটা ফ্রি- টুথপেস্টের সঙ্গে ব্রাশ ফ্রি, শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার ফ্রি আর চিপসের সঙ্গে ক্যান্ডি অথবা ট্যাটু ! গ্রাহক আকৃষ্ট করার জন্য এ ধরনের ফ্রির অফার আছে ভূরি ভূরি।

কিন্তু ‘বাড়ি কিনলে বউ ফ্রি’- এমন কোনো অফার চমকে দেওয়ার মতোই ব্যাপার। অথচ বাস্তবিক এমনই একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইন্দোনেশিয়ান একটি প্রপার্টি ওয়েবসাইটে প্রচারিত এমন একটি বিজ্ঞাপন পুরো ইন্টারনেট দুনিয়াকেই কাঁপিয়ে দিয়েছে।

রুহাহদিজুয়ালডটকম (Ruhahdijual.com) নামে ওয়েবসাইটির ওই বিজ্ঞাপন রাতারাতি সংবাদমাধ্যমেরও আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

উইনা লিয়া নামে ওই নারীর বাড়িটি বিক্রি করা হবে। রয়েছে লোভনীয় ছাড়ও। সেখানেই লেখা আছে, বাড়িটিতে মিলবে বাগান, গ্যারেজ ও একজন স্ত্রী

lina2সেখানে বলা হয়েছে, ‘দরদাম করে বাড়িটি কিনুন এবং বাড়ির মালিককে আপনার বউ হিসেবে নিয়ে নিন (শর্তাবলী প্রযোজ্য)’। এমনকি বিজ্ঞাপনের সঙ্গে উইনা লিয়া নামে বাড়ির কর্ত্রীর ছবিও রয়েছে।

বিজ্ঞাপনের পর ৪০ বছরের ওই নারীকে নিয়ে শোরগোল পড়ে গেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে লিয়া স্পষ্টই জানিয়েছেন, তিনি বিধবা এবং ‍দুই সন্তানের জননী। এছাড়া তার নিজের একটি বিউটি পার্লারও রয়েছে। সাংসারিক প্রয়োজনে নিজের বাড়িটি বিক্রি করতে চাইছিলেন তিনি। এমনিতেও তিনি একজন স্বামীও খুঁজছেন। এই দুই মিলিয়েই অভিনব এ বিজ্ঞাপন প্রচারের বুদ্ধি এলো মাথায়।

৬ একর জমির ওপর তৈরি একটি বাড়ি। দুটি বেডরুম, দুটি বাথরুম রয়েছে। গ্রানাইট পাথরের মেঝে। একটি গ্যারেজ, একটি প্রশস্ত বাগান রয়েছে। আছে পুকুরও ।

আরও মজার ব্যাপার হলো, ইতোমধ্যে সম্ভাব্য ক্রেতাও পেয়ে গেছেন বলে জানিয়েছেন লিয়া। তবে তার সম্ভাব্য ক্রেতা-স্বামীর ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চাননি।

তথ্যসূত্র : দি ইন্ডিপেন্ডেন্ট

প্রতিক্ষণ /এডি/আরেফিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G