ফেনীতে ১৪ দলের জনসভা আজ

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ৮:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

14 dolবিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ, নাশকতার প্রতিবাদে ফেনীতে জনসভার আয়োজন করেছে ১৪ দল।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩ টায় জনসভাটি অনুষ্ঠিত হবে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ, সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিম।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম-এর সভাপতিত্বে এছাড়াও জনসভায় বক্তব্য রাখবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী- ১ আসনের সংসদ সদস্য  জাসদ নেত্রী শিরিন আক্তার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমাসহ ফেনী জেলা ১৪ দলের নেতারা।

প্রতিক্ষণ/এডি/হামিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G