মোশাররফ করিম-তাহসানের ‘আজ শুভ দিন’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মোশাররফ করিম-তাহসান দুজনেই শিল্পী, দুজনই অভিনেতা। একজন অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয় আর একজন গান আর অভিনয়ে সমানভাবে জনপ্রিয়। তাদের দুজনের মধ্যে বেশ কিছু মিলও আছে। ভালো ভালো কাজের বিনিময়ে তারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।
নির্মাতা জীবন শাহাদাৎ এবার এই দুই তারকাকে নিয়ে একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন। নাটকের নাম ‘আজ শুভ দিন’।
১৯ থেকে ২০ মার্চ ঢাকার আজিমপুরে নাটকটির শুটিং হবে। এ নাটকে তাহসান একজন সংগীতশিল্পী হিসেবে অভিনয় করবেন আর মোশাররফ করমিকে দেখা যাবে একজন সিডি দোকানদারের ভূমিকায়।
নির্মাতা বলেন, ‘অনেক দিন পর আমি একটা কাজ করতে যাচ্ছি। তাই ব্যতিক্রম কিছু নিয়ে আসতে চাই দর্শকের জন্য। নাটকের গল্পের প্রয়োজনে মোশাররফ-তাহসানকে নিয়ে কাজ করছি। ওনাদের দুজনকে এক ফ্রেমে দেখতে ভালো লাগবে।’
প্রতিক্ষণ/এডি /আকিদ
























