হাসপাতাল থেকে বাসায় ফিরলেন হ্যাপি
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
‘আমি বড় দুর্ভাগা। শেষ কথাটাও তোমাকে বলতে পারলাম না। অনেক ভালবাসি বাবু, কোনো ভুল করলে মাফ করে দিও। আম্মু আব্বু তোমরাও মাফ করে দিও, আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারলাম না। আমার জন্য অনেক কষ্ট করেছ তোমরা। এর ঋণ শোধ করা সম্ভব না।
এটাই আমার শেষ স্ট্যাটাস। বাবু তুমি অন্য কাউকে বিয়ে করবে এটা দেখা আমার পক্ষে সম্ভব হলো না।’ স্ট্যাটাস শেষে লিখেন, ফিলিং লস্ট। ভাবছেন এমন স্ট্যাটাস কার? তিনি বর্তমানের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।
এর পর পরই অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা হ্যাপি। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে বলা হয়, হ্যাপি রাতে ত্রিশটা ঘুমের ট্যাবেলট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ক্লিনিকে নেওয়া হয়। কিন্তু একে একে তিনটি ক্লিনিকে নেওয়া হলেও কোনটিই তার চিকিৎসা দিতে চায়নি।
পরে তাকে সরকারি একটি মেডিক্যালে নেওয়া হয়।’ কোন মেডিক্যাল হাসপাতাল এটা জানতে চাইলে হ্যাপির পরিবার নিরাপত্তাজনিত কারণে তা জানাতে চায়নি।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























