শুরু হচ্ছে ‘দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আজ বৃহস্পতিবার থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব’ শুরু হচ্ছে। উৎসবে ১৩ মার্চ, শুক্রবার থেকে ২১ মার্চ, শনিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার ৩টি হলে ৩টি করে নাটক প্রদর্শিত হবে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় আরণ্যকের ‘ভঙ্গবঙ্গ’, এক্সপিরিমেন্টালে আগুন্তকের ‘অন্ধকারে মিথেন’ ও স্টুডিও থিয়েটার হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘কবি’ মঞ্চায়িত হবে।
অাজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নন্দনমঞ্চে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
যৌথভাবে ১০ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট, বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
প্রতিক্ষণ/এডি/রানা
























