তারিনের স্বপ্নগুলো মিটি মিটি জ্বলে……….
অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে তিনি জনপ্রিয় ও প্রসংশিত। তার ওপর তিনি গায়িকা পরিচয়ে ও পরিচিত, তিনি তারিন। এই প্রথমবারের মত নাটকের টাইটেল গানে কণ্ঠ দিলেন তিনি।
তিনি গান গেয়েছেন ‘স্বপ্নগুলো’ নামের একটি ধারাবাহিক নাটকের টাইটেল। ‘স্বপ্নগুলো জোনাকি পোকা মিটি মিটি জ্বলে’ শিরোনামে গানটি লিখেছেন অরুণ চৌধুরী।
ইবরার টিপু সুর ও সংগীতায়োজন করেছেন, চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ ধারাবাহিক নাটকে শুধু গানে কণ্ঠ দেওয়া নয়, অভিনয়ও করেছেন তারিন। জাকারিয়া সৌখিনের রচনায় ধারাবাহিকে আরও অভিনয় করেছেন অপূর্ব, আনিসুর রহমান মিলন, মম।
চয়নিকা চৌধুরী বলেন, ‘তারিন আমার খুব প্রিয় অভিনেত্রী। আমার নাটকেই তার প্রথম টাইটেল গান, বিষয়টি আমার জন্য আনন্দের। গানটি খুবই ভালো হয়েছে। আমার মনে হয় দর্শক শ্রোতা
গানটি পছন্দ করবেবলে আমার মনে হয় । আগামী মাস থেকে এটিএন বাংলায় নাটকটির প্রচার শুরু হবে।’
তারিনের প্রথম একক অ্যালবাম ‘আকাশ দেবো কাকে’২০১২ সালে প্রকাশিত হয়। জানা যায়, তিনিবাবাকে নিয়ে একটি গানের মাধ্যমে ইতোমধ্যেই দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছেন।
প্রতিক্ষণ/এডি/সাইমুম

























