বিএসএফ অনুপ্রবেশে সীমান্তে আতঙ্ক

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bsfপঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

এ ঘটনায় এলাকাজুড়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার বিকেলে ভারতের মুড়িখাওয়া সীমান্ত ফাঁড়ির ১০-১২ জন সশস্ত্র বিএসএফ সদস্য তেঁতুলিয়া সীমান্তের সিদ্দিকনগর গ্রামে প্রবেশ করে।

এ সময় তারা এলাকাবাসীদের ধরে নিয়ে যাওয়াসহ বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পরপরই বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফ উভয় সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

গ্রামবাসীরা অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যদের প্রতিরোধ করলে দ্রুত ফিরে যাওয়ার সময় তারা একটি ওয়াকিটকি (ওয়্যারল্যাস সেট) ফেলে যায়। খবর পেয়ে তেঁতুলিয়া বিজিবি ফাঁড়ির সদস্যরা ওয়াকিটকিটি উদ্ধার করেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

জানা গেছে, প্রায়ই বিএসএফ সদস্যরা তেঁতুলিয়া সীমান্ত সংলগ্ন বাংলাদেশী গ্রামগুলোতে অনুপ্রবেশ করে। ওই এলাকায় বিজিবি নিয়মিত টহল না দেওয়ায় বিএসএফ সদস্যরা বার বার এ অনুপ্রবেশের ঘটনা ঘটাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি পঞ্চগড় সদর উপজেলা সিংরোড সীমান্তে সিংপাড়া বিএসএফ ফাঁড়ির কয়েক সদস্য নমলা গ্রামে ঢুকে পড়ে। এ সময় তারা বেশ কয়েকটি গুলিও ছোঁড়ে। খবর পেয়ে সিংরোড বিজিবি ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা ফিরে যায়।

প্রতিক্ষণ/এডি/নাদিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G