রোববার ওয়ান ব্যাংকের পর্ষদ সভা

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

full_916443618_1405875490পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদেরবোর্ড সভা রোববার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

১৫ মার্চ (রোববার) বিকাল ৩টায় ব্যাংটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর ব্যাংকটি বিনিয়োগকারীদের ৯ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

ব্যাংটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৫২৪ কোটি ৪০ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৩১ দশমিক শূন্য ৬ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ১৯ দশমিক ১ শতাংশ, প্রবাসিদের কাছে দশমিক শূন্য ৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৯ দশমিক ৫১ শতাংশ শেয়ার।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G