ককটেল বানাতে গিয়ে আহত যুবকের মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ১২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

deadমুন্সীগঞ্জের খাসকান্দি গ্রামে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবক জুয়েল (৩০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে জুয়েল, কাউসার হোসেন কাদের ও সিরাজ নামে তিন যুবক আহত হয়।

রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে শুক্রবার রাতে ঢাকা সিটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ /এডি/জালাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G