এই প্রথম একসাথে প্রসূন-প্রভা

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

2_127833‘যখন কখনো’র শুটিং এর মধ্য দিয়ে রাজধানী উত্তরায় দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের শুটিংবাড়ি ‘নীলাঞ্জনা’র যাত্রা শুরু হয়।

যেখানে এবারেই প্রথম একসঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় দুই অভিনেত্রী প্রভা ও প্রসূন।

রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় এই নাটকটিতে প্রযোজনা করছেন রিচি সোলায়মান।

নাটকটি একটি পারিবারিক গল্পের ওপর আবর্তিত হলেও নির্মাতা জানান, একটি ফ্যান্টাসি থ্রিলারধর্মী নাটক এটি। নাটকে এক অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াবেন প্রভা। প্রসূন আজাদের সঙ্গে দিনারের এবং প্রভার সঙ্গে রওনকের সম্পর্ক গড়ে ওঠে গল্পের এক পর্যায়ে।

এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘নাটকের গল্প খুবই চমৎকার। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

প্রসূন বলেন, ‘আমরা সবাই মিলে একটি সুন্দর নাটক উপহার দেয়ার চেষ্টা করছি।’ ১০৪ পর্বের এ ধারাবাহিক নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

এছাড়াও নাটকটিতে আরও অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, ইন্তেখাব দিনার, রওনক হাসান প্রমুখ। ধারাবাহিকটিতে ফেরদৌসী মজুমদারের দুই ছেলের ভূমিকায় অভিনয় করছেন ইন্তেখাব দিনার ও রওনক হাসান। ১০৪ পর্বের এ ধারাবাহিক নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

প্রতিক্ষণ/এডি/আকিদ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G