বিদ্যালয় কক্ষে শিক্ষকের লাশ

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Jhenidah School Photo-(2)20150312170508হবিগঞ্জে বিদ্যালয়ের কার্যালয় থেকে ওই প্রতিষ্ঠানেরই এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকায় প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের অফিস রুম থেকে স্বপন মিয়া (২৫) নামের ওই শিক্ষকের লাশ উদ্ধার হয়।

 পুলিশ জানিয়েছেন, সকালে স্কুল খোলার সময় শিক্ষক ও কর্মচারীরা গলায় লাল কাপড় দিয়ে ফাঁস দেয়া অবস্থায় মেঝেতে ওই শিক্ষকের লাশ দেখতে পান। তিনি  শহরতলীর মশাজান গ্রামের তোরাব মিয়ার পুত্র।

 নিহত স্বপন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের মাষ্টার্সের ছাত্র। তিনি ওই স্কুলে খণ্ডকালীন চাকরি করতেন। কি কারণে তিনি রাতে স্কুলে গিয়েছিলেন তা জানা যায়নি।

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, ওই শিক্ষককে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছেনা।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G