ফ্রান্সে প্রবাসি বাংলাদেশির মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৫:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৬ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

Riponsm_banglanews24_859076908হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ফ্রান্স প্রবাসী রিপন বড়ুয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে প্যারিসের ডেলাপন্তেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন।

হাসপাতাল সূত্রে জানা গেছে,  প্রায় মাসখানেক আগে রিপন বড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর হেপাটাইটিস বি ধরা পড়লে ডাক্তাররা তার অপারেশন করেন। অপারেশনের পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন রিপন। কিন্তু বৃহস্পতিবার ভোরে হঠাৎ করেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পান্থশালা গ্রামের মৃত অনঙ্গ বড়ুয়া ও লাবু রাণি বড়ুয়ার তৃতীয় সন্তান রিপন বড়ুয়া ২০১৩ সালের ২৩ ডিসেম্বর ফ্রান্সে আসেন।  এরপর তিনি আশ্রয়প্রার্থী হিসেবে ফ্রান্সে থাকার আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি দেশটি।

এদিকে রিপনের এই অকাল মৃত্যুতে ফ্রান্স প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে প্রবাসী বাংলাদেশিরা হাসপাতালে ছুটে যান।

রিপন বড়ুয়ার মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অফিসিয়াল কাগজপত্র সংগ্রহ করে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) নাগাদ লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে মৃতের মরদেহ ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/রোহান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G