আরিজকে নিয়ে জনসম্মুখে অনন্ত-বর্ষা
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
অনন্ত-বর্ষা পরিবারের নক্ষত্র আরিজ। মা বর্ষা এবং বাবা অনন্ত জলিল। এ পরিবারের ভক্তের সংখ্যাও কম নয়।
সেই পরিবারের জুনিয়ার জলিল হলো আরিজ। কিন্তু এর আগে তাকে দেখতে পাইনি কেউ। এই প্রথমই সাড়ে তিন মাস বয়সী সন্তান আরিজকে নিয়ে জনসম্মুখে হাজির হলেন অনন্ত-বর্ষা।
গত বছরের ২৩ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে জন্ম নেয় অনন্ত-বর্ষা জুটির প্রথম সন্তান আরিজ।
একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, প্রথমবারের মতো বাবার ব্যবসায়িক কর্মস্থল এজেআই গ্রুপ পরিদর্শনে গিয়েছে প্রতিষ্ঠানের ভিবষ্যৎ কর্ণধার সাড়ে তিন মাস বয়সী আরিজ।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























