না’গঞ্জে দগ্ধ ১ জনের মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৯:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

dhamekনারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নামের এক এনজিও অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাতজনের মধ্যে ১ জন মারা গেছেন।

সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে রোববার সন্ধ্যা ৭ টার দিকে ফতুল্লার পঞ্চবটির ওই এনজিওতে গ্যাসের রাইজার বিস্ফোরণে সাতজন দগ্ধ হন।

পরে তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে ছয়জনকে ঢামেকে স্থানানন্তর করা হয়। পরে সোমবার ভোরে একজন মারা যান।

পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের স্ফুলিঙ্গ থেকে গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এলাকাবাসী জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক।

অগ্নিদগ্ধরা হলেন এনজিও কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আব্দুল হালিম, কর্মচারী মিজান, সোহেল, মিজানুর রহমান, ওমর ফারুক, ইলেকট্রিক মিস্ত্রি আসলাম ও আরমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচতলার ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এসএসএস) এনজিওর  নারায়ণগঞ্জ শাখা কার্যালয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় চারতলা ভবনটি কেঁপে ওঠে। ওই সময়ে গ্যাসের একটি পাইপের মাধ্যমে ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

ফতুল্লা মডেল থানার এসআই আমির হোসেন জানান, আহতদের প্রথমে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।  পরে অবস্থার অবনতি ঘটতে ঢামেকে পাঠানো হয়।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G