সব নিখোঁজের যোগসূত্র এক: ইলিয়াস পত্নী

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

াতগোেnnnnnwবিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

প্রায় একই কায়দায় ২০১২ সালে নিখোঁজ হয়েছিলেন দলটির আরেক নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী।

সালাহ উদ্দিনকে উত্তরার একটি বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

তবে ইলিয়াস আলীকে তার বাড়ির কাছে সড়কে গাড়ি থামিয়ে তুলে নেয়ার ঘটনা ঘটেছিল। এরপর থেকে ইলিয়াস আলীর আর সন্ধান পাওয়া যায়নি।

তারও আগে ঢাকার একটি ওয়ার্ডের কমিশনার ও বিএনপি নেতা চৌধুরী আলমকে একই কায়দায় তুলে নেয়া হয়েছিল তার বাড়ি থেকে। এখন পর্যন্ত তারও কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী মনে করেন, এগুলো সবই একই সূত্রে গাঁথা। তিনি বলেন, ‘এগুলোর একটির আরেকটির সঙ্গে লিংক আছে। একটির সঙ্গে আরেকটির যোগাযোগ আছে অবশ্যই।’

স্বামীর ভাগ্যে কি ঘটেছে বলে মনে করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘হতে তো অনেক কিছুই পারে। আসলে কি হয়েছে তা তো জানি না। আশা আছে বেঁচে আছেন।’

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তাহসিনা রুশদী বলেন, ‘ওরা আন্তরিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করছে বা কোনো চেষ্টা আছে বলে লক্ষ্য করিনি।’

তিনি বলেন, ‘ঘটনার আধা-ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম আমি। আধা-ঘণ্টার মধ্যে জানানোর পরও তারা কোনো খোঁজ পাবে না সেটা আমি মনে করি না।’

তাহসিনা রুশদী বলেন, ‘আমি দেশের নাগরিক, আমার স্বামী সাবেক সংসদ সদস্য, একটি বড় দলের সাংগঠনিক সম্পাদক। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। এরপরও রাষ্ট্রের কাছ থেকে কোনো সহযোগিতা না পেলে আমার পক্ষে তো আর কিছুই করা সম্ভব না।’ সূত্র: বিবিসি বাংলা

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G