মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

download (1)মুক্তিপণ না দেয়ায় ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ভোমরাডাঙ্গা গ্রামের  মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রকে গলাকেটে হত্যা করলো দুর্বৃত্তরা।তার নাম মিরাজ উদ্দিন (৯)।মিরাজ ওই এলাকার মহর আলীর ছেলে। সে পাশের চুয়াডাঙ্গা সদর উপজেলার বুজরুক গড়গড়ি দারুল উমুল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। সোমবার (১৬ মার্চ) সকালে  ভোমরাডাঙ্গা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন জানান, শনিবার (১৪ মার্চ) রাতে ভোমরাডাঙ্গা গ্রামের মদিনাতুল উমুল মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় মিরাজ। অপহরণের পর দুর্বৃত্তরা মোবাইল ফোনের মাধ্যমে তার বাবার কাছে এক লাখ টাকা দাবি করে। এ বিষয়ে রোববার কোটচাঁদপুর থানায় মামলা করেন মিরাজের বাবা।

 পরে সোমবার সকালে কৃষকরা ভুট্টাক্ষেতে মিরাজের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অপহরণ মামলাটি হত্যা মামলায় রুপান্তর করা হচ্ছে বলেও জানান ওসি সাইদুল ইসলাম শাহিন।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G