সাপুড়ে মোশাররফ করিম

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ণ

বিনোদন রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

1426511369_Tini_Asben_-mosarrofসমাজে চলতে ফিরতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে অনেকেই নানা অনিয়মের সঙ্গে কোন না কোন ভাবে জড়িয়ে যায়। যা অন্যের জীবনেও প্রভাব ফেলে।

সমাজের এই নানা অনিয়ম থেকে বাঁচাতে সাপ হাতে ত্রাণকর্তা হিসেবে একজন আসবেন। এই অভিনব ত্রাণকর্তা অভিনেতা মোশাররফ করিম।

অর্থাৎ মোশাররফ করিম নতুন একটি ধারাবাহিক নাটকে সাপ হাতে রাস্তায় নেমে পড়েছেন। সঙ্গে রয়েছে ভিন্ন রকম সব যুক্তি। নাটকের নাম ‘তিনি আসবেন’।

কাজী শাহীদুল ইসলামের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫মিনিটে।

এতে আরও অভিনয় করেছেন ফারহানা মিলি, আখম হাসান, হাসিন রওশন, শিরিন আলম, ঝুনা চৌধুরী, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, পরেশ আচার্য্য, কাজী শাহীদুল ইসলাম ও কাজী রাজুসহ অনেকে।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G