লক্ষীপুরে আহত যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৯:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

imagesলক্ষীপুরের রায়পুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ নেতা মনু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। নিহত মনু মিয়া রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক বলে দাবি করছেন ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি কৈসিক আহমেদ সোহেল। তবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মনু মিয়া রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্যাহ দুলাল হাওলাদারের অনুসারী ও স্থানীয় সন্ত্রাসী উলফা বাহিনীর সদস্য।

শুক্রবার (১৩ মার্চ) হায়দরগঞ্জের বটতলায় উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদ উল্যাহকে উলফা বাহিনীর সদস্য মনু মিয়া কুপিয়ে জখম করে। এর জের ধরে চেয়ারম্যানের অনুসারীরা মনু মিয়াকে পিটিয়ে জখম ও দু’টি বসত বাড়িতে ভাঙচুর করে। এতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পরের দিন শনিবার (১৪ মার্চ) রাতে রায়পুর থানায় পাল্টাপাল্টি দু’টি মামলা দায়ের করা হয়। ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় তার ছেলে উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুরুল হোসেন সুমন বাদী হয়ে মামলা দায়ের  করেন। এতে মনু মিয়াকে প্রধান করে আট জনের নাম উল্লেখ ও উলফা বাহিনীর অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়।

অপরদিকে, দুলাল হাওলাদারের অনুসারী নাদিম হোসেন বাদী হয়ে চেয়ারম্যানের ছেলে  যুবলীগ নেতা মনজুরুল হোসেন সুমনকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে পৃথক মামলা করেন। মামলায় নাদিম তার আত্মীয় মনু মিয়াকে পিটিয়ে আহত ও তার বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ আনেন।

প্রতিক্ষণ/এডি/রোজি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G