রনির দখল করা সরকারি জমি উদ্ধার

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

maola roniপটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির দখল করা প্রায় দুই একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে একদল পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় ১১১টি বিভিন্ন ধরনের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে অপসারণ করা হয়।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সালের ২৩ ডিসেম্বরে জেলা প্রশাসনের জারি করা এক নোটিশের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় দখল করা প্রায় দুই একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাইনুদ্দীন ও বকুল চন্দ্র কবিরাজ সার্বক্ষণিক তদারকি করেন।

প্রতিক্ষণ/এডি/মানিক

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G