ইউপি নির্বাচনে অভিনেতা সোহেল খান

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১০:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২২ অপরাহ্ণ

sohelবিনোদন  প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

রাজনীতির মাঠে নামতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মো. সোহেল খান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে অভিনেতা সোহেল খান বলেন, অভিনয়ের পাশাপাশি এবার স্বতন্ত্র প্রাথী হিসেবে চৌহাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াবো। চৌহাটবাসী যদি আমাকে যোগ্য মনে করে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে এলাকায় উন্নয়নে কাজ করব। রাস্তা-ঘাটের উন্নয়নসহ অসহায় মানুষের পাশে থাকতে চাই।

ইতোমধ্যে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাহায্যের হাত বাড়িয়েছি, সভা-সেমিনারে অংশ নিচ্ছি। ইনশাল্লাহ জনগণ আমাকে ভোট দিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করবে।

বর্তমানে ধামরাই চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোছা. লাভলী আক্তার। চৌহাট ইউনিয়নে ভোটার সংখ্যা নারী পুরুষ মিলিয়ে ১৫ হাজার।

উল্লেখ্য, অভিনেতা সোহেল খান প্রায় এক যুগ আগে মোবাইল সিম কোম্পানি বাংলালিংকের বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় দক্ষতা দিয়ে অতি দ্রুত রূপালি জগতে নিজের আসনটি পাকাপোক্ত করেন।

প্রতিক্ষণ/এডি/মান্নান

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G