লক্ষীপুরে বন্দুকযুদ্ধে নিহত দুই

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

বন্দুকযুদ্ধেলক্ষীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন -কিরণ  ও মাইদুল রহমান রুবেল । পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বালাইশপুরে এ ঘটনায় গুলিবিদ্ধরা স্থানীয় সন্ত্রাসী নাছির ও লাদেন বাহিনীর সদস্য।

 কিরণ সদর উপজেলার জাহানাবাদ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও রুবেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদৌহিদা গ্রামের অ্যাডভোকেট রুহুল আমিনের ছেলে।

 পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার জাহানাবাদ এলাকা থেকে একাধিক মামলার আসামি কিরণকে গ্রেফতার করা হয়। ওইদিন একই উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে মাইদুল ইসলাম রুবেলকেও গ্রেফতার করা হয়। পরে তাদেরকে নিয়ে শুক্রবার রাতে বালাইশপুর এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে  যায় পুলিশ। ওই সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।এতে কিরণ ও রুবেল গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ কনস্টেবল ইব্রাহিম হোসেন, নাজমুল আহসান ও শরীফ হোসেন আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G