সুস্বাদু গারলিক সস

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

 

102024003_garlic_260991cযা যা লাগবেঃ

রসুনের কোয়াঃ ১ কাপ

অলিভ অয়েল/ভেজিটেবল অয়েল/সানফ্লাওয়ার অয়েলঃ ৪ কাপ

লেমন জুসঃ ১/৪ কাপ লবনঃ ১ চা চামচ

 

যেভাবে করতে হবেঃ

রসুনের কোয়াগুলি ধুয়ে,পরিষ্কার করে একটা ব্লেন্ডারে নিন।লবন দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করুন। একদম পিউরির মতো হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে।মাঝে একবার, দুবার কাঠের চামচ দিয়ে পাশে লেগে থাকা রসুন নামিয়ে দেবেন। B_Dq4kFUoAACBiC.jpg large

ব্লেন্ডার চলন্ত অবস্থায় আধা কাপ করে তেল নিয়ে খুব আস্তে আস্তে জারের ভেতরে ঢালতে থাকুন। হাফ টেবিল চামচ লেমন জুস একইভাবে ঢালুন। এইভাবে পুরো তেল আর লেমন জুস শেষ না হওয়া পর্যন্ত রিপিট করতে থাকুন।

এইভাবে যতক্ষণ পর্যন্ত মেয়োনেজের মতো ঘন না হবে ততক্ষণ ব্লেন্ড করতে হবে। একটি এয়ারটাইট বয়ামে ভরে সংক্ষণ করুন। যদি গরম থাকে তাহলে বয়ামের মুখ আগেই আটকাবেন না।তাহলে নষ্ট হয়ে যেতে পারে। এই সস নরমাল ফ্রিজে ৪ সপ্তাহ পর্যন্ত রাখা যাবে।

এভাবেই তৈরি করতে পারবেন স্বাস্থ্যসম্যত ও সুস্বাদু গারলিক সস ।

 

 

 

 

তাজিন আক্তার, প্রতিক্ষণ ডটকম

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G