জয়পুরহাটে জামায়াত নেতা আটক

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৯:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

k-nazimহরতাল-অবরোধে নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল কাইয়ুমকে (৫০) আটক করেছে পুলিশ।  রোববার (২২ মার্চ) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

আটক জামায়াত নেতা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা। জয়পুরহাট সদর থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম  জানান, জামায়াত নেতা আব্দুল কাইয়ুমকে থানা হাজতে রাখা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দিনের যে কোনো সময় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হতে পারে বলে জানান ওই এএসআই।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G