নীলাঞ্জনায় ‘যখন কখনো’
বিনোদন প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
অভিনেতা-অভিনেত্রী ছাড়াও তাদের অনেকের অনেক পরিচয় থাকে। কেউ গায়ক কেউবা পরিচালক,প্রযোজক। তেমনি রিচি সোলায়মানের আরেকটি পরিচয় আছে। তবে সে পরিচয়টা বরাবরই আড়াল করে রাখতে পছন্দ করেন তিনি।
প্রযোজক হিসেবেও রয়েছে রিচির একটি আলাদা পরিচয়। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘নীলাঞ্জনা’। রাজধানী উত্তরায় রিচি সোলায়মান তার নিজের শুটিং বাড়ি ‘নীলাঞ্জনা’র যাত্রা শুরু করেছেন।
অর্থাৎ দীর্ঘদিন নীলাঞ্জনার ব্যানারে কোনো কাজ না হলেও ২৩ মার্চ থেকে ‘যখন কখনো’ নামে একটি দীর্ঘ ধারাবাহিকের শুটিং শুরু হচ্ছে। সোহান খানের রচনায় এটি নির্মাণ করবেন রহমত উল্লাহ তুহিন।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























