বৈশাখে আসছে মিলার একক অ্যালবাম
বিনোদন প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
অনেকগুলো গান দিয়ে বেশ সাড়া ফেলেছিল কণ্ঠশিল্পী মিলা। বিভিন্ন জায়গাতেই শোনা যেত মিলার গান। কিন্তু অনেকদিন ধরেই নেই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার কোন নতুন গান কিংবা অ্যালবাম।
বেশ কয়েকবারই তিনি নতুন অ্যালবাম প্রকাশ করার ঘোষণা দিয়েছেন তবে পরে আর সেই অ্যালবাম প্রকাশ হয়নি। এবার অপেক্ষার অবসান ঘটে পহেলা বৈশাখে তার একক অ্যালবাম আসছে। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।
এ প্রসঙ্গে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ বলেন, ‘মিলা তার অ্যালবামের মাস্টার কপি আমাদের জমা দিয়েছেন। অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। অ্যালবামে সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান, আরফিন রুমি এবং মিলা নিজে। শিগগিরই সব বিস্তারিত জানাবো আমরা।’
প্রতিক্ষণ/এডি/আকিদ
























