জেলে থেকেই মনোনয়নপত্র কিনলেন পিন্টু

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

pintuঢাকা সিটি করপোরেশন দক্ষিণে মেয়র পদপ্রার্থী হচ্ছেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু।

সোমবার দুপুরে তার পক্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মনোনয়নপত্র কেনেন।

বিডিআর বিদ্রোহ মামলায় পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

জেলে থাকা অবস্থায় পিন্টু মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন কি না এমন প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার মিহির সরোয়ার মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘উনি তো কেবল মনোনয়নপত্র কিনলেন। পরে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হবে।’

প্রতিক্ষণ/এডি/সারোয়ার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G