নূর হোসেনের সহযোগী আটক

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৮:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrest 23নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী রহম আলীকে (৪০) আটক করেছে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বুড়িচংয়ের দেবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রহম আলীর (৪০) বাড়ি ঢাকার ডেমরা থানার সাড়ুলিয়ায়। তার বাবার নাম বাহাদুর বিশ্বাস।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রহম আলী নূর হোসেনের অন্যতম সহযোগী বলে আমরা জানতে পেরেছি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/নয়ন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G