শ্রমিক আহতের ঘটনায় বাসে আগুন

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

বাসে-আগুনগাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক আহত হবার জেরে বিক্ষুদ্ধ সহকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে চন্দ্রা-নবীনগর সড়কের মহানগরের জিরানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকের নাম শাহিন (৩০)। তিনি স্থানীয় হামিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিক। তার বাড়ি পাবনায়।

জয়দেবপুর থানার চক্রবর্তী ফাড়ির এএসআই মোশরেফুল ইসলাম জানান, পাবনাগামী আরিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সকাল পৌনে ৮টার দিকে উল্টো পথে যাবার সময় জিরানীবাজার এলাকায় কারখানাগামী শাহিনকে থাক্কা দেয়। এতে তিনি গুরুতর হন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই খবর পেয়ে সহকর্মীরা বাসটি আটক করে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। আগুনে বাসের মালামল ও সিটসহ অধিকাংশ পুড়ে যায়।

কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আজমল হোসেন জানান, গুরুতর আহতাবস্থায় শাহিনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G