চলে গেলেন অভিনেতা সিরাজুল ইসলাম

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ৃৃৃৃ_4211প্রবীণ অভিনেতা সিরাজুল ইসলাম আর নেই। আজ মঙ্গলবার সকাল ৯টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল প্রায় আশি বছর।

কয়েকটি সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন সিরাজুল ইসলাম।  অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বেশ কয়েক বছর যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন, বিধায় চলচ্চিত্র কিংবা নাটকে তিনি নিয়মিত অভিনয় করতে পারছিলেন না জীবনের শেষ কয়টা বছর।

যে কারণে মিডিয়াতে তার উপস্থিতি চোখে পড়তো না। উল্লেখ্য আজই বনানীতে তাকে দাফন করা হবে এই অভিনেতাকে।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G