‘নির্বাচনে না এলে বিএনপি ভুল করবে’

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tofayel 26আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নিলে বিএনপি আবারো ভুল করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি পথ খুঁজছে, কী করে তারা সন্ত্রাস ও নাশকতার পথ থেকে বের হয়ে আসতে পারে। এই নির্বাচনের মধ্যদিয়ে তারা এই পথ খুঁজে পাবে। আমরা মনে করি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহণ করবে।

তিনি বলেন, বিএনপি যদি নির্বাচন অংশগ্রহণ না করে তবে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা যেই ভুল করেছিল আরেকটি ভুল তারা করবে।

প্রতিক্ষণ/এডি/কাজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G