‘সিটি নির্বাচনে যাবে বিএনপি’

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৫ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ণ

G_ Mahbubলেভেল প্লেয়িং ফ্লিড তৈরি হলে ৩ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, আন্দোলন ও নির্বাচন একে অন্যের পরিপূরক। তাই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবে বিএনপি।

তিনি বলেন, অনেক প্রার্থী কারাগারে আছেন। অনেকে আত্মগোপনে আছেন। নির্বাচনী পরিবেশ ফিরে এলে এবং প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারলে বিএনপি নির্বাচনে যাবে। নির্বাচনী বিধি-নিষেধ সব প্রার্থীর জন্য এক হওয়ার দাবি জানান বিএনপির এই নেতা।

মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্য সৃষ্টি করার মাধ্যমে চলমান আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়াই বিএনপির চ্যালেঞ্জ।’

প্রতিক্ষণ/এডি/কামরান

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G