রংপুরে বাস খাদে, নিহত ৩

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৫ সময়ঃ ১২:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ফাইল ফটো
ফাইল ফটো

রংপুরের কাউনিয়ায় লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মীরবাগ জুম্মারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ও আহত যাত্রীদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

রংপুরের কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান- রাজশাহী থেকে লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটির সামনের অংশ রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের একজন যাত্রী নিহত হয়।পরে মারা যায় আরও ২ জন।

তিনি আরও জানান, পুলিশের উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে এসে বাসটি উদ্ধার কাজ চালাচ্ছে। অপরদিকে ফায়ার সার্ভিসের লোকজনও ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধারকাজে পুলিশ ও স্থানীয় লোকজনকে সহায়তা করছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G