মেয়র পদ ছাড়ছেন মনজুর আলম

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৫ সময়ঃ ১২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

monjurচট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করছেন এম মনজুর আলম।

পদত্যাগ করার পর শুক্রবার বিকেলে তিনি আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করবেন।

বিষয়টি নিশ্চিত করে মনজুর আলম সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন।

এদিকে তার সমর্থনে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি। নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণে বৃহস্পতিবার বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে প্রায় দুই ঘন্টা বৈঠক করেছে দলের শীর্ষস্থানীয় নেতারা।

এই বৈঠকে দলের উচ্চ পর্যায়ের অনেক নেতাই উপস্থিত ছিলেন।

বৈঠকের পর জাফরুল ইসলাম চৌধুরী জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান নির্বাচনী এজেন্ট এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আহবায়ক করে অপর একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মোমেন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G