মনজুরকে সমর্থনে ২০ দলের বৈঠক

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

monjurআসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে সমর্থন দিতে বিকেলে বৈঠকে বসছে ২০ দলীয় জোট।

শনিবার বিকেল ৪ টার নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও জোটের নেতারা উপস্থিত থাকবেন।

ওই বৈঠকে মনজুর আলমকে ২০ দলের সমর্থন দেওয়া হতে পারে।

২০ দল সূত্রে জানা গেছে, স্থানীয় ২০ দলীয় জোট মনজুর আলমকে মেয়র নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিতে পারে।

শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগপত্র জমা দেন মনজুর আলম। এর আধা ঘণ্টার মধ্যে তিনি মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

প্রতিক্ষণ/এডি/জাহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G