বিদ্যালয়ের দেয়াল ধসে নিহত দুই

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ১১:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

downloadসাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে ও টিনের চাল থেকে পড়ে দুই জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার  রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহতদের নাম সাদ্দাম হোসেন (২০) ও  ফরিদুল ইসলাম (১৮)। মাঠে জায়গা না পেয়ে স্কুলের চালে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ষষ্ঠ শ্রেনীর ছাত্র সাকিব ( ১৪) এবং আলিপুর গ্রামের রমজান আলীর ছেলে ভ্যান চালক মোশাররফ হোসেনের(২৫) অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভোমরা বন্দর এলাকায় দায়িত্বরত পুলিশ ও বিজিবি কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু আদর্শ যুবসংঘের উদ্যোগে ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা থেকে ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই নিহত ও আহতদের উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসা হয়।

পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির জানিয়েছেন, স্কুলের ওই ভবনটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিছু উৎসুক মানুষ সেখানে উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হোসেন জানান, আহত দুজনের অবস্থা এখনও শংকামুক্ত নয়।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G