সোমবার থেকে ফের ৪৮ ঘণ্টার হরতাল

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hartalসোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী আবারো ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে এই দুটি মহানগরী এ হরতাল কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

রোববার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্যান্য নেতা কর্মীদের ফেরত, ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে নির্বাচনের দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে।

হরতালের পাশাপাশি অনির্দিষ্টকালের অবরোধও চলবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G