মনোনয়নপত্র জমা দিলেন সাঈদ খোকন

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

said khokonআসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।

রোববার দুপুর সাড়ে ১২ টার সময় দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মীর সরোয়ারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ফজলে নূর তাপস, মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আবদুর রাজ্জাক প্রমুখ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও তার সঙ্গে ৩৫/৪০ জনের বহর দেখা গেছে।

ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। তিনি বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G