‘ইসি যথার্থ ভূমিকা পালন করছে না’

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৭:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sujonসিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন (ইসি) যথার্থ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘যেকোনো ভাবে জয়ী হওয়ার ব্যাপারে প্রার্থীদের মানসিকতা রয়েছে। সেখানে নির্বাচন কমিশনকে রেফারির ভূমিকা পালন করতে হবে। সবাই যেন বিধি-বিধান মেনে চলে সেই জিনিসটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, কিন্তু  অনেকগুলো বিষয়ে আমরা দেখেছি নির্বাচন কমিশনের যেভাবে দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করেনি। যারা প্রচার-প্রচারণা চালিয়েছে সেটা আচরণবিধির লঙ্ঘন অথচ নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।

প্রতিক্ষণ/এডি/নাহার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G