মানবপাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (3)মধ্যপ্রাচ্য ভিত্তিক মানবপাচার চক্রের মূল হোতা নান্নু মিয়াকে (৫০) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হান উদ্দিন জানান, নান্নু মিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানবপাচার করতো। সেই সঙ্গে সেখানে বিভিন্ন লোকজনকে আটকে রেখে ও নির্যাতন করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

এর আগে বিভিন্ন সময় নান্নু মিয়ার এ চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রিফা্ত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G