খালেদার কার্যালয় থেকে সময় টিভির সরঞ্জাম জব্দ

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Somoy-tvসময় টেলিভিশনের লাইভ ডিভাইস (ব্যাকপ্যাক) জব্দ করেছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে ব্যাকপ্যাকটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের করে আনার সময় মূল ফটক থেকে জব্দ করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে খালেদার কার্যালয়ে অবস্থানরত টেলিভিশন চ্যানেলটির এক ক্যামেরাপারসন বাইরে তার সহকর্মী রিপোর্টার শাতিলা শারমিনের কাছে দিতে যাচ্ছিলেন।

এসময় লাইভ ব্রডকাস্ট ডিভাইসের (ব্যাকপ্যাক) ব্যাগটি পুলিশ জব্দ করে নিয়ে যায়। খালেদার কার্যালয়ের গেটে কর্তব্যরত পুলিশের কর্মকর্তারা যন্ত্রটি পরীক্ষা করে মাইক্রোবাসে ওঠায়। পুলিশ কর্মকর্তারা রিপোর্টার শাতিলা শারমিনের সঙ্গে কথা বলেন এবং তার ঠিকানা-টেলিফোন নম্বর লিখে নেন।

প্রতিক্ষণ/এডি/রিয়াদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G