‘খালেদার ষড়যন্ত্র সফল হবে না’

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ১০:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

asrafপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ থাকলে বেগম খালেদা জিয়ার দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র  কোনো দিন সফল হবেনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী ঐক্য মঞ্চ আয়োজিত  সমাবেশে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, আপনারা ঐক্যবদ্ধ হওয়ায় দেশ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।

শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশকে ব্যর্থ রাষ্ট্র করা যাবে না। আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র ধুলিসাৎ করে দিয়ে আমরা এগিয়ে যাবো।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি চান নির্বাচন। আপনি চান গণতন্ত্র। কিন্তু আপনার আচার-আচরণ দেখে তো তা মনে হয় না। আপনি নির্বাচন চানও না, তত্ত্বাবধায়ক সরকারও চান না। আপনি চান ছলেবলে কৌশলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে। ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে।

প্রতিক্ষণ/এডি/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G