মেহেরপুরে ছাত্রদল নেতা খুন

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ১০:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khonমেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে ছাত্রদল নেতা হাসের আলীকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে  দুর্বৃত্তরা।

বুধবার ভোরে চরগোয়াল গ্রামের কামারদাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত হাসের আলী  উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি। তিনি ওই গ্রামের বিএনপি নেতা সাদিমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোরে হাসের আলীর নিজ ক্ষেতে কাজের উদ্দেশ্যে বের হন। পথে দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে গুলি করে মৃত্যু নিশ্চত করে তারা পালিয়ে যায়।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৫টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, নিহত হাসের আলীর বিরুদ্ধে চরগোয়াল গ্রামের আওয়ামী লীগ নেতা আতাহার আলী ও হাবিল মিয়া হত্যা মামলা ছিল। তিনি এসব মামলায় জামিনে ছিলেন। তারই জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এনাম

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G